মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

ফ্লোরাল লুকে নেটিজেনদের প্রশংসায় তটিনী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ ১১:১৩ পূর্বাহ্ণ

ছোট পর্দার অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব।

এবার ভক্ত-অনুরাগীদের মাঝে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। যেখানে মিষ্টি হাসিতে ধরা দিয়েছেন তিনি। শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, তটিনী নীল রঙের একটি ফ্লোরাল অফ-শোল্ডার পোশাক পরেছেন।

মাথায় ম্যাচিং ব্যান্ড এবং কানের দুল তার লুকে যোগ করেছে বাড়তি আভা। প্রতিটি ছবিতে তার সেই চিরচেনা মিষ্টি হাসি ভক্তদের নজর কেড়েছে। কখনো উদাস ভঙ্গিতে আবার কখনো প্রাণবন্ত হাসিতে ক্যামেরায় ধরা দিয়েছেন তিনি।

তটিনীর এই পোস্টের নিচে ভক্ত-অনুরাগীরা তার ‍রূপের বেশ প্রশংসা করেছেন। একজন নেটিজেন লিখেছেন, ‘সুহাসিনীর হাসিটা অনেক মিষ্টি।’ আরেকজন লিখেছেন, ‘পুতুলের মতো লাগছে।’

প্রসঙ্গত, তটিনী ২০১৯ সালে মডেলিং দিয়ে তার কর্মজীবন শুরু করেন। তিনি চরকির ‘এই মূহুর্তে’ ওয়েব ধারাবাহিকে অভিনয়ের মধ্য দিয়ে তার অভিনয় জীবন শুরু করেন। তার অভিনীত প্রথম টেলিভিশন নাটক শারদ প্রাতে।

তিনি ক্লোজ-আপ কাছে আসার গল্পের সময় ‘সব জানে’ অভিনয় করে সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্রে সেরা অভিনেত্রী বিভাগে মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার অর্জন করেন। এদিকে ‘ভালোবাসার প্রথম কদম ফুল’ এ অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে দীপ্ত পুরস্কার অর্জন করেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD