ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। বর্তমান পরিস্থিতি মোকাবেলায় জনসচেতনতাই সবচেয়ে বড় হাতিয়ার বলে মনে করেন সরকারপ্রধান।
মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই নির্দেশ প্রদান করা হয়। বৈঠকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে মশক নিধন কার্যক্রম জোরদার করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির ওপর বিশেষ জোর দেওয়া হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন যে, প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণে ডেঙ্গুর প্রকোপ দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
আরববাংলা টিভি/ডেস্ক