মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের ডিম উৎপাদন বাড়িয়ে অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে। এ জন্য উন্নত মানের ডিম উৎপাদন, উৎপাদন খরচ কমানো এবং পোলট্রি খাতের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মঙ্গলবার রাজধানীর তুলা উন্নয়ন বোর্ডের কনফারেন্স রুমে আয়োজিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দিকনির্দেশনা প্রদান করেন। প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের সময়ে দেশের পোলট্রি খাত একটি সম্ভাবনাময় শিল্প হিসেবে আত্মপ্রকাশ করেছে। এই খাতকে আরও বেশি গতিশীল করতে হলে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে এবং খামারিদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে হবে।
তিনি আরও উল্লেখ করেন যে, সাধারণ মানুষের আমিষের চাহিদা পূরণে ডিমের ভূমিকা অপরিসীম। তাই উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা এবং একই সাথে আন্তর্জাতিক বাজারে প্রবেশ করার মতো সক্ষমতা আমাদের অর্জন করতে হবে। বিগত দিনে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে বিভিন্ন খাতের মতো পোলট্রি খাতেও নানা অনিয়ম ও সিন্ডিকেট গড়ে উঠেছিল, যা বর্তমান সরকার ভেঙে দিতে বদ্ধপরিকর। সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় এই খাতকে আমরা একটি রোল মডেলে পরিণত করব বলে আশা প্রকাশ করেন তিনি।
আরববাংলা টিভি/ডেস্ক