মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

ফতুল্লায় ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবির অভিযোগ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ ১২:৩৯ অপরাহ্ণ

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে তুলে নিয়ে ৩ কোটি টাকা চাঁদার দাবিতে একটি পোশাক কারখানায় অন্তত ৬ ঘণ্টা আটকে রেখে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। ওই ভুক্তভোগীর নাম সাগর। তিনি ফতুল্লার দেওভোগ নূর মসজিদ এলাকার শরিফ হোসেনের ছেলে। তিনি পেশায় একজন পোশাক ব্যবসায়ী। এই ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং সাধারণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে একটি প্রভাবশালী মহলের ইন্ধনে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী সাগরকে জোরপূর্বক একটি কারখানায় নিয়ে গিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। পরবর্তীতে পরিবারের লোকজন ও স্থানীয়দের হস্তক্ষেপে তাকে উদ্ধার করা হয়। এদিকে, এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

অপরদিকে, অভিযুক্ত পক্ষের এক ব্যবসায়ী দাবি করেছেন যে, তার বিরুদ্ধে আনীত সমস্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে তাকে হেয় প্রতিপন্ন করার জন্যই এই সাজানো নাটক তৈরি করা হয়েছে বলে গণমাধ্যমকে জানান তিনি। পুলিশ ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো বিষয়টি নিবিড়ভাবে তদন্ত করে দেখছে এবং জড়িতদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD