বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

নেপালে বন্যায় মৃত্যু বেড়ে ১১২৭, নিখোঁজ চার হাজার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ ১১:১১ am

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ১২৭ জনে দাঁড়িয়েছে। বন্যার পর বিভিন্ন জেলা এবং প্রতিবেশী ভারত থেকে এসব লাশ উদ্ধার করা হয়েছে বলে বুধবার জানিয়েছে নেপাল পুলিশ। এখনো নিখোঁজন চার হাজারের বেশি মানুষ।

পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার ভোর ৫টা পর্যন্ত বন্যার উৎসস্থল রাসুয়া জেলা থেকে ৪৫ জনসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মর্মান্তিক মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। উদ্ধারকাজ এখনও অব্যাহত রয়েছে এবং বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম জোরদার করা হয়েছে।

প্রাকৃতিক এই দুর্যোগের কারণে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ার কারণে অনেক দুর্গম এলাকায় উদ্ধারকারী দলগুলোর পৌঁছাতে বেগ পেতে হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ও এই পরিস্থিতিতে নেপালের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে।

ডেস্ক রিপোর্ট

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD