বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

শজিমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩২ am

ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই অনভিপ্রেত পরিস্থিতিতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। উদ্ভূত পরিস্থিতিতে নিজেদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ বেশ কিছু দাবি আদায়ের লক্ষে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করার ঘোষণা দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত রাতে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজনদের সঙ্গে চিকিৎসকদের প্রথমে কথা কাটাকাটি এবং পরবর্তীতে তা সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় চিকিৎসকদের পক্ষ থেকে নিরাপত্তা ও হামলাকারীদের শাস্তির দাবি জানানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে এবং এ ঘটনায় জড়িত সন্দেহে ৬ জনকে আটক করা হয়।

এদিকে চিকিৎসকদের এই আকস্মিক কর্মবিরতির কারণে সাধারণ রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দূরদূরান্ত থেকে আসা রোগীরা চিকিৎসাসেবা না পেয়ে ফিরে যাচ্ছেন। হাসপাতাল কর্তৃপক্ষ পরিস্থিতি স্বাভাবিক করতে এবং ইন্টার্ন চিকিৎসকদের কাজে ফেরাতে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

ডেস্ক রিপোর্ট

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD