বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

রেকর্ড ১২৫ মিলিয়ন পাউন্ডে ম্যানসিটিতে এনজো

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩৪ am

দলবদলের শেষ মুহূর্তে বড় চমক দেখাল ম্যানচেস্টার সিটি। চেলসি থেকে আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে রেকর্ড ১২৫ মিলিয়ন পাউন্ডে দলে নিয়েছে এনজো মারেস্কার দল। এই অঙ্ক সিটির ইতিহাসে সর্বোচ্চ ট্রান্সফার ফি, পাশাপাশি ব্রিটিশ ফুটবলের যৌথ সর্বোচ্চ দলবদল রেকর্ডও গড়েছে।

ফুটবল বিশ্বে এই দলবদল নিয়ে চলছে ব্যাপক আলোচনা। ট্রান্সফার বাজারের শেষ দিনে এমন বড় অঙ্কের অর্থ খরচ করে মিডফিল্ডের শক্তি বহুগুণ বাড়িয়ে নিল ম্যানচেস্টার সিটি। তরুণ এই বিশ্বচ্যাম্পিয়নের অন্তর্ভুক্তিতে প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে সিটি আরও বেশি সুবিধাজনক অবস্থানে থাকবে বলে মনে করছেন ক্রীড়া বিশ্লেষকরা।

খেলোয়াড় নিজেই গণমাধ্যমকে জানান যে নতুন ক্লাবে যোগ দিতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত এবং মাঠে নিজের সেরাটা উজড়ে দিতে প্রস্তুত। ম্যানসিটি ম্যানেজমেন্টও আশাবাদী যে এনজোর সৃষ্টিশীলতা এবং বল দখলের দক্ষতা ক্লাবের ভবিষ্যৎ সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডেস্ক রিপোর্ট

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD