জনগণের সরকারি সেবা পাওয়ার অধিকার নিশ্চিত করতে প্রতিটি দপ্তরে সিটিজেন চার্টার থাকার কথা থাকলেও ময়মনসিংহের অনেক অফিসে এর অস্তিত্ব নেই। এতে করে সেবা পেতে প্রয়োজনীয় কাগজপত্র, নির্ধারিত ফি, সময়সীমা এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কে—এসব তথ্য জানতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। হয়রানির পাশাপাশি দীর্ঘসূত্রিতার শিকার হচ্ছেন সেবা প্রার্থীরা।
স্থানীয় সচেতন নাগরিক সমাজের মতে, সরকারি সেবামূলক প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সিটিজেন চার্টার বা নাগরিক চার্টার টাঙানো বাধ্যতামূলক। কিন্তু ময়মনসিংহের অধিকাংশ সরকারি দপ্তরের চিত্র সম্পূর্ণ উল্টো। অনেক দপ্তরে নামমাত্র একটি বোর্ড থাকলেও তাতে হালনাগাদ কোনো তথ্য থাকে না। এর ফলে সাধারণ মানুষ চরম হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।
সাংবাদিকদের বলেছেন, এই পরিস্থিতি উত্তরণে দ্রুত প্রতিটি সরকারি ও আধাসরকারি দপ্তরে দৃশ্যমান স্থানে সিটিজেন চার্টার স্থাপন করা উচিত। অন্যথায় সেবা প্রাপ্তির ক্ষেত্রে নাগরিকদের এই দীর্ঘমেয়াদী ভোগান্তি কোনোভাবেই কমানো সম্ভব নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ডেস্ক রিপোর্ট