বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

টঙ্গীতে বাসা থেকে ডেকে নিয়ে যুবককে খুন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫৮ am

গাজীপুরে টঙ্গীর গোপালপুর এলাকায় নুরুল ইসলাম নামে এক ব্যক্তিকে কুপিয়ে নৃশংসভাবে খুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার মধ্যরাতে টঙ্গীর গোপালপুর সোসাইটি মাঠে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম গাজীপুরের শ্রীপুর থানার বাসিন্দা ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যরাতে দুর্বৃত্তরা নুরুল ইসলামকে তার বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরবর্তীতে গোপালপুর সোসাইটি মাঠে নিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই মর্মান্তিক হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং এর সঙ্গে জড়িত অপরাধীদের গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ডেস্ক রিপোর্ট

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD