কিরগিজস্তানে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে সদস্য দেশগুলোর নেতারা ঐতিহাসিক বিশকেক ঘোষণাতে স্বাক্ষর করেছেন। এই ঘোষণার মাধ্যমে বৈশ্বিক ভূ-রাজনীতি এবং আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হলো বলে মনে করছেন বিশ্লেষকরা।
সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের কাউন্সিলের বৈঠকে অংশগ্রহণকারীরা বিশ্বের শাসনব্যবস্থা ও আন্তর্জাতিক নিয়ম-কানুনের সংস্কার ও উন্নয়নের প্রয়োজনীয়তার ওপর বিস্তারিত আলোচনা করেন। বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ দমন এবং অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার করার বিষয়েও একমত পোষণ করেন বিশ্ব নেতারা। বর্তমান বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে এই ধরনের আঞ্চলিক জোটের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে সংশ্লিষ্টরা গণমাধ্যমকে জানান।
ডেস্ক রিপোর্ট