দীর্ঘদিন ধরে সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার অধিকাংশ সড়ক বেহাল হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে রাস্তার পিচ ও খোয়া উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। এতে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সাধারণ মানুষ ও পথচারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই জনগুরুত্বপূর্ণ রাস্তাগুলোর কোনো ধরনের সংস্কার কাজ করা হয়নি। ফলে সামান্য বৃষ্টিতেই রাস্তাগুলোতে পানি জমে খানাখন্দের সৃষ্টি হয়, যা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। জরুরি প্রয়োজনে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স বা প্রসূতি নারীদের হাসপাতালে নিতে গিয়ে পড়তে হয় চরম বিপাকে।
স্থানীয়রা আরও জানান, বর্তমান পরিস্থিতিতে দ্রুত রাস্তাগুলো সংস্কার করা না হলে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়তে পারে। এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী, যাতে এই জনদুর্ভোগের অবসান ঘটে এবং স্বাভাবিক যাতায়াত নিশ্চিত হয়।
ডেস্ক রিপোর্ট