বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

দেশে ফিরেছেন ওবায়দুল কাদের

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪ ১:২১ অপরাহ্ণ

স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তাকে বহন করা বিমানটি দেশ অবতরণ করে।

গত মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে বাংলাpoli9tiদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৫৮৪ ফ্লাইটযোগে সকালে ঢাকা ছাড়েন।

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৫৮৫ ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছান।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD