স্পেনের রাজধানী মাদ্রিদের দক্ষিণে মোরো ও অর্গাজ পৌর এলাকার মধ্যবর্তী স্থানে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সকাল ৯টার কিছু পর মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আঞ্চলিক সরকারের দায়িত্বশীল এক কর্মকর্তা।
কাস্তিয়া-লা মাঞ্চা অঞ্চলে ঘটা এই ট্রেন দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। দুর্ঘটনাকবলিত ট্রেন দুটির যাত্রীদের উদ্ধারে এবং আহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালে স্থানান্তরে জরুরি সেবা বাহিনী কাজ করছে। ঠিক কী কারণে এই ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে ইতোমধ্যে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাব ধারণা করা হচ্ছে, সংকেত ব্যবস্থার ত্রুটি কিংবা অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। আন্তর্জাতিক এই সংবাদটি নিয়ে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা এই প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
আরববাংলা টিভি/ডেস্ক