বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

অপরাজনীতির পরিণতি ভোগ করতে হবে বিএনপিকে: সাদিক কায়েম

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ৩:০০ অপরাহ্ণ

অপরাজনীতির করুণ পরিণতি বরণ করতে হবে বিএনপিকে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু ভিপি সাদিক কায়েম। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। তিনি উল্লেখ করেন যে, জুলাই বিপ্লবের পর থেকে বিভিন্ন স্থানে রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটছে এবং এর দায় রাজনৈতিক দলগুলোর ওপর বর্তায়। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি আরও বলেন, জনগণের অধিকার আদায়ের সংগ্রামকে কোনোভাবেই বাধাগ্রস্ত করতে দেওয়া হবে না।

বিশ্লেষকদের মতে, জুলাই অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর কার্যক্রম এবং তাদের জনসম্পৃক্ততা নিয়ে নানা আলোচনা চলছে। এমতাবস্থায় ছাত্রনেতাদের এমন বক্তব্য দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে এবং বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একইসঙ্গে দেশের বর্তমান অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

বিশেষ করে ফ্যাসিস্ট সরকারের পতনের পর দেশজুড়ে যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবি উঠেছে, তা বাস্তবায়নে তরুণরা কাজ করে যাচ্ছে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ছাত্রনেতারা বলেন, কোনো ধরনের অপরারাজনীতি বা জনবিরোধী কার্যক্রম এ দেশে আর বরদাস্ত করা হবে না। ভবিষ্যতে একটি সুশৃঙ্খল ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে ছাত্র-জনতার ঐক্যের বিকল্প নেই বলেও জানান তারা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD