রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৩১ পূর্বাহ্ণ

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি রংপুর, দিনাজপুর ও ফরিদপুর অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।

আবহাওয়া অফিসের পূর্বাভাসে জানানো হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে বর্ষার এই সময়ে আবহাওয়া পরিবর্তনের কারণে নগরবাসীর দৈনন্দিন কার্যক্রমে কিছুটা বিঘ্ন ঘটতে পারে। বিশেষ করে ঢাকাসহ বড় বড় শহরগুলোতে জলাবদ্ধতা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। কৃষকদের জন্যও এই বৃষ্টির পূর্বাভাস বিশেষ তাৎপর্যপূর্ণ বলে জানিয়েছেন কৃষিবিদরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD