রংপুরের গঙ্গাচড়া উপজেলায় হঠাৎ করেই তিস্তা নদীর ভাঙন শুরু হয়েছে। শনিবার রাতে উপজেলার কোলকোন্দ ইউনিয়ন পরিষদ থেকে চিলাখাল স্কুল পর্যন্ত নদীর তীরবর্তী এলাকায় এই আকস্মিক ভাঙন দেখা দেয়। এতে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ঘরবাড়ি ও আবাদী জমি নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়।
হঠাৎ এই ভাঙনের খবর পেয়ে রাতেই দ্রুত ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতারা। এ সময় তারা নদীপাড়ের ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের খোঁজখবর নেন এবং তাদের সাথে কথা বলেন। স্থানীয়রা ভাঙনরোধে দ্রুত কার্যকর পদক্ষেপ এবং স্থায়ী তীররক্ষাঁ বাঁধ নির্মাণের নানা দাবি তুলে ধরেন। বিএনপি নেতারা মানুষের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সরকারের সংশ্লিষ্ট মহলে বিষয়টি তুলে ধরে দ্রুত স্থায়ী সমাধানের জন্য সর্বাত্মক চেষ্টার আশ্বস্ত করেন।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে নদীভাঙন রোধে এবং জনদুর্ভোগ লাঘবে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক শক্তিগুলোর তৎপরতা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে কার্যকর ভূমিকা পালনে বিএনপি ও সমমনা দলগুলোর মাঠপর্যায়ের নেতারা সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গঙ্গাচড়ার এই ভাঙনকবলিত এলাকায় দ্রুত জিও ব্যাগ ফেলা বা অন্য কোনো উপায়ে ভাঙন ঠেকানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
আরববাংলা টিভি/ডেস্ক