সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে একযোগে তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথিরা। মধ্যপ্রাচ্যের বর্তমান রাজনৈতিক ও সামরিক অস্থিরতার মধ্যে এই হামলার ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে।
হুথি বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, শারুরাহ এলাকার ওই সামরিক ঘাঁটির অস্ত্রের গুদাম এবং অত্যন্ত সংবেদনশীল কমান্ড ও নিয়ন্ত্রণকক্ষ সরাসরি লক্ষ্যবস্তু করে এই সফল হামলা চালানো হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বাংলাদেশ সময় রোববার দিবাগত মধ্যরাতে হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এই হামলার বিস্তারিত বিবরণ প্রকাশ করেন। তবে এই হামলার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানানো হয়নি।
আরববাংলা টিভি/ডেস্ক