রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

ফটিকছড়িতে শীর্ষ সন্ত্রাসী ডাবা হারুন গ্রেপ্তার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ৪:১২ পূর্বাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর সাথে জড়িত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের অন্যতম প্রধান সহযোগী মো. হারুন প্রকাশ উরফে ডাবা হারুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘ দিন ধরে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং নানা অপরাধমূলক কার্যক্রমের সাথে তার সংশ্লিষ্টতার অভিযোগ ছিল। শনিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার কাঞ্চন নগর ইউনিয়নের মানিকপুর গ্রামের একটি দুর্গম পাহাড়ি এলাকা থেকে অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এই অঞ্চলে অপরাধ চক্রের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছিল। সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব অপরাধীদের দমনে বিশেষ অভিযান শুরু করেছে। তারই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই সফল অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃত ডাবা হারুনের বিরুদ্ধে ফটিকছড়ি থানাসহ আশপাশের এলাকায় একাধিক গুরুতর অপরাধের মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে এবং তার অন্য সহযোগীদের আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD