রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

জুয়ায় সর্বস্ব হারিয়ে দুধ দিয়ে গোসল করে যুবকের তৌবা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৩৩ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির রামগড়ে অনলাইন জুয়ার নেশায় পড়ে প্রায় ১৫ লাখ টাকা হারিয়ে অবশেষে প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করে জুয়া চিরতরে ছাড়ার শপথ নিয়েছেন মো. সজিব নামের ২৫ বছর বয়সী এক যুবক। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর তা দ্রুত ভাইরাল হয় এবং এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

শনিবার দুপুরে রামগড় ইউনিয়ন পরিষদের সামনে এই অদ্ভুত ও চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার নেশায় আসক্ত ছিলেন সজিব। জুয়া খেলার টাকা জোগাড় করতে গিয়ে তিনি একে একে নিজের জমানো এবং ধারদেনা করে প্রায় ১৫ লাখ টাকা খোয়ান। একপর্যায়ে সর্বস্বান্ত হয়ে বুঝতে পারেন যে এই মরন নেশা তাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। অনুশোচনা থেকে তিনি এই পাপের পথ চিরতরে ত্যাগ করার সিদ্ধান্ত নেন।

পরবর্তীতে স্থানীয় লোকজনের উপস্থিতিতে সজিব গায়ে দুধ ঢেলে গোসল করেন এবং জীবনে আর কখনো অনলাইন বা অফলাইন কোনো প্রকার জুয়া খেলবেন না বলে প্রকাশ্যে শপথ নেন। এ বিষয়ে স্থানীয় গণমাধ্যমকে জানান যে, জুয়া মানুষের জীবন ও পরিবারকে কীভাবে ধ্বংস করে দেয়, তার জলন্ত উদাহরণ হলো এই ঘটনা। যুবসমাজকে এমন সর্বনাশা পথ থেকে দূরে রাখতে অভিভাবকদের আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানান স্থানীয় সচেতন মহল।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD