রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

বাব আল-মানদেব বন্ধের হুমকি হুতিদের

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ২:০০ পূর্বাহ্ণ

মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ তলানিতে এসে ঠেকেছে। এ অঞ্চলে জ্বালানি সরবরাহের আরেক গুরুত্বপূর্ণ জলপথ বাব আলমানদেব প্রণালিও কার্যত এখন ইয়েমেনের ইরানসমর্থিত হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে চলে যাওয়ার উপক্রম হয়েছে। বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান এই রুটটি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন তারা।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে এই হুমকি বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারে বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। এর আগে হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার চলাচলে বাধা সৃষ্টির ফলে বিশ্বজুড়ে জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছিল। এবার বাব আলমানদেব প্রণালি বন্ধ হয়ে গেলে এশিয়া ও ইউরোপের মধ্যে পণ্য পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হবে।

পরিস্থিতি সামাল দিতে বৈশ্বিক শক্তিগুলো কূটনৈতিক ও সামরিক প্রস্তুতি শুরু করেছে। তবে হুতি বিদ্রোহীরা তাদের অবস্থানে অনড় রয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সংকট দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি আরও প্রকট আকার ধারণ করতে পারে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD