মৃত্যুর ১৫২ দিন পর অবশেষে নিজ দেশ আফগানিস্তানের রাজধানী কাবুলে বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন আফগান নাগরিক হাসমত মোহাম্মাদী। দীর্ঘ আইনি ও প্রশাসনিক জটিলতা শেষে বাংলাদেশ থেকে তাঁর লাশ কাবুলে পৌঁছানোর পর এই দাফন সম্পন্ন হয়।
গত কয়েকমাস ধরে হাসমত মোহাম্মাদীর মরদেহ বাংলাদেশে আটকে থাকার বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছিল। নানা ধরনের আইনি প্রক্রিয়া, কূটনৈতিক যোগাযোগ এবং প্রশাসনিক দীর্ঘসূত্রিতা কাটিয়ে শেষ পর্যন্ত তাঁর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা সম্ভব হয়। পরিবার ও সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রচেষ্টায় তাঁর কফিন আফগানিস্তানে পাঠানো হয়।
কাবুলে পৌঁছানোর পর জানাজা শেষে স্থানীয় একটি কবরস্থানে তাঁর বাবার কবরের পাশেই তাঁকে সমাহিত করা হয়। এই ঘটনায় তাঁর পরিবার ও স্বজনরা কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন। হাসমত মোহাম্মাদীর মৃত্যুর পর থেকেই তাঁর মরদেহ দেশে ফিরিয়ে নেওয়ার জন্য বিভিন্ন প্রক্রিয়া চলছিল, যা অবশেষে সফলভাবে সম্পন্ন হলো।
আরববাংলা টিভি/ডেস্ক