সারের দাবিতে বিক্ষোভ করতে গিয়ে কৃষকদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ও অজ্ঞাতনামা আসামি করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় কৃষক শক্তি। সংগঠনটি জানিয়েছে, সারের দাবিতে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শনকারী কৃষকরা বর্তমানে চরম গ্রেপ্তার আতঙ্কে দিন কাটাচ্ছেন। প্রান্তিক কৃষকদের এভাবে হয়রানি করা হলে দেশের সামগ্রিক কৃষিব্যবস্থা এবং খাদ্য উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।
কৃষকদের নিরাপত্তাহীন ও আতঙ্কগ্রস্ত রেখে দেশের কৃষিব্যবস্থাকে এগিয়ে নেওয়া সম্ভব নয় বলে মনে করে জাতীয় কৃষক শক্তি। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে সারের তীব্র সংকট দেখা দেওয়ায় কৃষকরা বাধ্য হয়ে রাজপথে নেমেছিলেন। কিন্তু তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার পরিবর্তে আইনি হয়রানির শিকার হতে হচ্ছে। অবিলম্বে কৃষকদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তার আতঙ্ক দূর করে নির্বিঘ্নে কৃষিকাজ চালিয়ে যাওয়ার পরিবেশ তৈরির জোর দাবি জানিয়েছে সংগঠনটি।
আরববাংলা টিভি/ডেস্ক