শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:১১ অপরাহ্ন

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ ৬:২১ অপরাহ্ণ

চট্টগ্রামের আলোচিত জঙ্গল সলিমপুরে সরকারি স্থাপনা নির্মাণের খবরে উচ্ছেদের আশঙ্কা থেকে তীব্র বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার দুপুরে জেলা পুলিশ সুপারের পরিদর্শনের সময় এই উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও বিজিবির যৌথ দল ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দীর্ঘদিন ধরে জঙ্গল সলিমপুর এলাকাটি বিভিন্ন অপরাধের আখড়া এবং অবৈধ দখলের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত ছিল। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে এই জনপদে নানা ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। সম্প্রতি সরকারের পক্ষ থেকে সেখানে আধুনিক সরকারি স্থাপনা নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উচ্ছেদের আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই নিজেদের দীর্ঘদিনের বসতি রক্ষা করতে রাস্তায় নেমে আসেন এবং বিক্ষোভ প্রদর্শন করেন।

পরিস্থিতি অবনতির দিকে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পদক্ষেপ নেয়। জেলা প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের শান্ত করার চেষ্টা করেন। তবে উত্তেজনা না কমায় পুলিশ ও বিজিবি লাঠিচার্জ করে জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি থমথমে রয়েছে বলে সাংবাদিকদের জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD