আগামী ২৪ থেকে ৩০ অক্টোবর আজারবাইজানে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যাল। বিশ্ব ফুটবলের এই মেগা ইভেন্টে পৃথিবীর ছয়টি মহাদেশের মোট ১৮৯টি দেশ অংশ নিচ্ছে, যা ৩২টি গ্রুপে বিভক্ত হয়ে একে অপরের মুখোমুখি হবে। এই প্রতিযোগিতায় তরুণ ও উদীয়মান ফুটবলারদের নিয়ে বড় স্বপ্ন দেখছে বাংলাদেশও।
টুর্নামেন্টের ‘জি’ গ্রুপে স্থান পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল। এই গ্রুপে লাল-সবুজের প্রতিনিধিদের শক্ত প্রতিপক্ষ হিসেবে লড়তে হবে ওয়েলস, পর্তুগাল, বুরুন্ডি, ইন্দোনেশিয়া এবং ফির মতো দলগুলোর বিপক্ষে। বিশ্বমঞ্চে নিজেদের সেরাটা মেলে ধরতে এখন থেকেই কঠোর প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বাংলাদেশ দল।
বাফুফে সূত্রে এবং সংশ্লিষ্ট ক্রীড়া সাংবাদিকদের জানানো হয়েছে, বিশ্বমঞ্চে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে গ্রুপ পর্বে সেরা পারফরম্যান্স উপহার দেওয়াই দলের মূল লক্ষ্য। শক্তিশালী দলগুলোর বিপক্ষে লড়াই করে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার চ্যালেঞ্জ নিয়েই আজারবাইজানের বিমান ধরবে তরুণ ফুটবলাররা। পুরো দেশবাসীর প্রত্যাশা, আন্তর্জাতিক এই টুর্নামেন্টে লাল-সবুজের পতাকা গৌরবের সাথে উড়বে।
আরববাংলা টিভি/ডেস্ক