সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

মা ইলিশ পাচারের সময় কাভার্ড ভ্যান ও বোট আটক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ ৬:৩৯ অপরাহ্ণ

নিষেধাজ্ঞার মধ্যে মা ইলিশ পাচারের সময় পুলিশ ও স্থানীয়রা খেজুরগাছিয়া পর্যটন স্পট থেকে দুটি কাভার্ড ভ্যান, দুটি ফিশিং বোট ও জাল আটক করেছে। সোমবার গভীর রাতে এই অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, চরফ্যাশনের বাশির দোন এলাকার বজলু মেম্বার নামক এক ব্যক্তি নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে অবৈধভাবে মা ইলিশ পাচারের চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও স্থানীয় জনতা যৌথভাবে এই অভিযান চালায়। এ সময় পাচার কাজে ব্যবহৃত দুটি কাভার্ড ভ্যান, দুটি ফিশিং বোট এবং বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়।

উল্লেখ্য, সরকার নির্ধারিত ইলিশ প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় দেশজুড়ে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই সময়ে ইলিশ ধরা, পরিবহন, মজুত ও বিপণন সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ একশ্রেণির অসাধু চক্র এই আইন অমান্য করে অবৈধভাবে ইলিশ পাচারের পাঁয়তারা চালাচ্ছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD