রাজধানীর মিরপুর এক নম্বর রাড্ডা এলাকায় সাময়িক সংস্কার কাজ চলমান থাকায় গর্ভবতী মায়েদের নিয়মিত স্বাস্থ্যসেবা ও টিকাদান কার্যক্রম দারুণভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন একটি সংকটময় ও গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে স্থানীয় অসহায় গর্ভবতী মায়েদের পাশে এসে দাঁড়িয়েছেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ও ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউটের উদীয়মান তরুণ নেতা ডা. তাইফ।
সংস্কার কাজের কারণে সাধারণ মানুষের চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার খবর পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে ব্যক্তিগত উদ্যোগে অসহায় ও দুস্থ গর্ভবতী নারীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছেন। তার এই মানবিক উদ্যোগ স্থানীয় সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসার সৃষ্টি করেছে। করোনাকালীন সময় থেকেই তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সাথে যুক্ত থেকে সাধারণ মানুষের সেবা করে আসছেন।
বর্তমান সময়ে স্বাস্থ্যখাতের নানা অব্যবস্থাপনা এবং রাজনৈতিক পটপরিবর্তনের এই সন্ধিক্ষণে যুব সমাজ ও ছাত্রদলের নেতারা যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন, ডা. তাইফের এই উদ্যোগ তারই একটি উজ্জ্বল ও অনন্য দৃষ্টান্ত। তিনি গণমাধ্যমকে জানান, দেশ ও দশের কল্যাণে এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষায় চিকিৎসকদের পাশাপাশি ছাত্রসমাজের প্রতিটি কর্মীকে সবসময় অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারগুলো ডা. তাইফের এই সময়োপযোগী ও মানবিক পদক্ষেপে গভীর স্বস্তি প্রকাশ করেছেন। তারা আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে এবং দেশের যে কোনো দুর্যোগে তরুণ চিকিৎসকরা এভাবেই আর্তমানবতার সেবায় এগিয়ে আসবেন।
আরববাংলা টিভি/ডেস্ক