যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে প্রাণঘাতী ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা থেকে অলৌকিকভাবে বেঁচে যাওয়া আলোচিত বন্দী ক্রিস্টা পাইক হাসপাতাল থেকে সকল চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন করে পুনরায় কঠোর নিরাপত্তার মধ্যে কারাগারে ফিরে গেছেন। শনিবার গণমাধ্যমকে জানান তার আইনি লড়াইয়ের দায়িত্বে থাকা আইনজীবীরা।
আইনজীবীরা জানান, গত কয়েকদিন আগে তার মৃত্যুদণ্ড কার্যকরের চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে ইনজেকশন প্রয়োগের চেষ্টা করা হলেও যান্ত্রিক ও আইনি জটিলতায় তা স্থগিত হয়ে যায়। এই আকস্মিক ঘটনায় তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় তাকে তাৎক্ষণিকভাবে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষা ও নিবিড় পর্যবেক্ষণের পর চিকিৎসকরা তাকে শঙ্কামুক্ত ঘোষণা করেন এবং কারাফটকে ফিরিয়ে দেওয়ার ছাড়পত্র প্রদান করেন।
উল্লেখ্য যে, ক্রিস্টা পাইক দীর্ঘকাল ধরে যুক্তরাষ্ট্রের বিচারব্যবস্থায় অন্যতম আলোচিত ও সংবেদনশীল একটি নাম। তার এই দীর্ঘ আইনি লড়াই এবং কারাবাসের ঘটনা মার্কিন সংবাদমাধ্যমে সবসময়ই বিশেষ গুরুত্ব পেয়ে আসছে। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, তাকে পুনরায় গ্রহণ করার পর আগের মতো কঠোর নিরাপত্তা সেলে রাখা হয়েছে এবং তার শারীরিক ও মানসিক অবস্থার ওপর সার্বক্ষণিক নজরদারি বজায় রাখা হচ্ছে। আইনজীবীরা তার এই বেঁচে যাওয়া অবস্থাকে কেন্দ্র করে নতুন আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
আরববাংলা টিভি/ডেস্ক