সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

বিএনপি নেতার জুয়া খেলার ভিডিও ভাইরাল

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ ২:৩২ পূর্বাহ্ণ

কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ উদ্দিন খানের জুয়া খেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ভিডিওকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই এলাকায় সাধারণ মানুষের মধ্যে নানা ধরনের আলোচনা ও সমালোচনার ঝড় বইছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ফরিদ উদ্দিন খানসহ কয়েকজন ব্যক্তি একসঙ্গে বসে তাস খেলছেন। রাজনৈতিক ব্যক্তিত্বের এমন কর্মকাণ্ডের ভিডিও প্রকাশ্যে আসায় স্থানীয় সচেতন মহল ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকেই বলছেন, দায়িত্বশীল পদে থেকে এ ধরনের কর্মকাণ্ড দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। তবে এ বিষয়ে অভিযুক্ত নেতার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে নৈতিকতা এবং শৃঙ্খলা বজায় রাখার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। অতীতে বিভিন্ন সময়ে নিষিদ্ধ ছাত্রলীগ কিংবা কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অনৈতিক কর্মকাণ্ডের খবর গণমাধ্যমে আসলেও মূলধারার দলের দায়িত্বশীল নেতার এমন ভিডিও ভাইরাল হওয়ায় স্থানীয় রাজনীতিতে অস্বস্তি তৈরি হয়েছে। ঘটনাটি নিয়ে জেলা ও উপজেলা পর্যায়ের দলীয় নেতৃত্ব কী পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার বিষয়।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD