সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

কক্সবাজার বিমানবন্দরে নতুন টার্মিনাল থেকে পরীক্ষামূলক ফ্লাইট শুরু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৩৪ অপরাহ্ণ

কক্সবাজার বিমানবন্দরে নির্মিত নতুন আধুনিক টার্মিনাল ভবন থেকে পরীক্ষামূলকভাবে ফ্লাইট পরিচালনা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সোমবার সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে নভোএয়ারের একটি ফ্লাইট সত্তর জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে সফলভাবে যাত্রা করে। এর মধ্য দিয়ে দেশের পর্যটন খাতের প্রসারে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দীর্ঘদিন ধরে নির্মাণাধীন এই নতুন টার্মিনাল চালুর ফলে যাত্রী সাধারণের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে এবং পর্যটকদের যাতায়াত আরও অনেক বেশি সহজ ও আরামদায়ক হবে। বিমানবন্দর কতৃপক্ষ জানিয়েছে, পরীক্ষামূলক এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ার পর খুব শীঘ্রই পূর্ণাঙ্গ ও নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু হবে। আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই টার্মিনাল আন্তর্জাতিক মানের সেবা প্রদানে সক্ষম হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

এ বিষয়ে বিমানবন্দর কতৃপক্ষের দায়িত্বশীল কর্মকর্তারা গণমাধ্যমকে জানান, কক্সবাজারকে একটি আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার যে মহাপরিকল্পনা রয়েছে, এই নতুন টার্মিনাল তার একটি অংশ মাত্র। বর্তমান সরকারের সময়ে দেশের বিমান পরিবহন খাতের অবকাঠামোগত উন্নয়ন দ্রুতগতিতে এগিয়ে চলেছে। যাত্রীদের বিশ্বমানের সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে দেশের বিভিন্ন মেগা প্রকল্পে নানা অনিয়মের অভিযোগ উঠলেও বর্তমান সময়ে বিমানবন্দরগুলোর সেবার মান বৃদ্ধি এবং যাত্রী হয়রানি কমাতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সাধারণ যাত্রীরাও নতুন এই টার্মিনাল চালুর ফলে সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে সেবার মান আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD