সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন

এশিয়ান গেমসে উশুতে ব্রোঞ্জ জিতলেন জিন্নাত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২৮ পূর্বাহ্ণ

অদম্য ইচ্ছা শক্তি থাকলে অনেক দূর যাওয়া যায়, তার উদাহারণ সৃষ্টি করলো নেত্রকোনার মেয়ে জিন্নাত আক্তার। তার হাত ধরে দীর্ঘ ৪০ বছর পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক নিশ্চিত করল বাংলাদেশ। উশুর নারীদের ৫২ কেজি ওজন শ্রেণীতে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে এই ঐতিহাসিক সাফল্য অর্জন করেছেন তিনি। জিন্নাতের এই ব্রোঞ্জ জয় বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে এক নতুন মাইফলক হিসেবে যুক্ত হয়েছে, যা দেশের জন্য বয়ে এনেছে বিরল সম্মান।

জিন্নাতের এই সাফল্যে শুধু তার পরিবারই নয়, বরং গোটা নেত্রকোনা জেলাজুড়ে বইছে আনন্দের বন্যা। এলাকাবাসী ও ক্রীড়াপ্রেমীরা তার এই অর্জনে অত্যন্ত উচ্ছ্বসিত। গণমাধ্যমকে জানান, কঠোর পরিশ্রম আর অদম্য জেদের ফলেই জিন্নাত আজ এই আন্তর্জাতিক মঞ্চে দেশের নাম উজ্জ্বল করতে সক্ষম হয়েছেন। ভবিষ্যতেও তিনি দেশের জন্য আরও বড় সাফল্য বয়ে আনবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় ক্রীড়া ব্যক্তিত্বরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD