বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

আরাফাত, জিএম কাদের ও সালমা ইসলামসহ ১১ জনের মনোনয়ন বৈধ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩ ১০:২১ পূর্বাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-‌১৭ আসনে মোট ১৩ প্রার্থীর মধ্যে ১১ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া, ঋণ খেলাপি, ব্যক্তিগত ও আয়করে তথ্যের গরমিল এবং এক শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল থাকায় বাকি দুইজনের প্রার্থিতা বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।‌

এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান এমপি মোহাম্মদ আলী আরাফাত।‌

সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই শেষে বৈধ ও বাতিল হওয়া প্রার্থীদের নাম জানান রিটার্নিং অফিসার সাবিরুল ইসলাম।

এই আসনে আওয়ামী লীগের মোহাম্মদ আলী আরাফাত, জাতীয় পার্টির (জাপা) গোলাম মোহাম্মদ (জিএম) কাদের, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) এস এম আবুল কালাম আজাদ, বিকল্পধারা বাংলাদেশের মো. আইনুল হক, জাতীয় পার্টির সালমা ইসলাম, জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান, তৃণমূল বিএনপির কাজী শফিউল বাশার, বাংলাদেশ ন্যাশনাল পিপলস পার্টির মো. গোলাম ফারুক মজনু, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের নাজমুন নাহার,‌ বাংলাদেশ সুপ্রিম পার্টির (বি.এস.পি) শাহ আলম, বাংলাদেশ কংগ্রেসের আখলাকূর রহমান বাতিল এবং দুইজন স্বতন্ত্র প্রার্থী মাসুদ খান‌‌ ও‌ আরাফাত আশওয়াত ইসলাম মনোনয়নপত্র দাখিল করেন।

তাদের মধ্যে স্বতন্ত্রের মাসুদ খানের এক শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল থাকায় তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। বাংলাদেশ সুপ্রিম পার্টির (বি.এস.পি) শাহ আলমের প্রস্তাবক এবং সমর্থনকারী দুজনের স্বাক্ষরের গড়মিল থাকায় তার প্রার্থিতা বাতিল করা হয়।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD