বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

আওয়ামী লীগ নেতা মায়া চৌধুরীর ছেলে দীপু মারা গেছেন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩ ৪:২৭ পূর্বাহ্ণ
আওয়ামী লীগ নেতা মায়া চৌধুরীর ছেলে দীপু মারা গেছেন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বড় ছেলে সাজেদুল হোসেন চৌধুরী (দীপু) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার সন্ধ্যা ৫টা ১৭ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ।

তিনি বলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বড় ছেলে সাজেদুল হোসেন চৌধুরী (দিপু) হৃদরোগে আক্রান্ত হয়ে আজ ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সাজেদুল হোসেন চৌধুরী দীপুর প্রথম জানাজা আগামীকাল বাদ জোহর চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুরে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় নামাজে জানাজা সোমবার মতলব দক্ষিণে বাদ আসর অনুষ্ঠিত হবে। তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার সকাল ১১টায়, ঢাকায় ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আ.লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। ওই দিন গুলশান আজাদ মসজিদে বাদ জোহর চতুর্থ জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে।

এদিকে দীপুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন রুহুল, সাধারণ সম্পাদক আলহাজ মো. হুমায়ুন কবির।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৮ নভেম্বর) হৃদরোগে আক্রান্ত হয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন সাজেদুল হোসেন চৌধুরী (দীপু)।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য গত ১৯ নভেম্বর আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন তিনি। যদিও আওয়ামী লীগ থেকে দীপু মনোনয়ন পাননি। তার বাবা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া মনোনয়ন পেয়েছেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD