রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

শেষ ধাপে গুচ্ছতে ভর্তির সুযোগ ২২০০ শিক্ষার্থীর

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩ ১২:২৩ অপরাহ্ণ

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে শূন্য থাকা প্রায় ২ হাজার ২০০ আসনে পঞ্চম ও শেষ ধাপে ভর্তির সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা।

রোববার (৮ অক্টোবর) এ ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। যা চলবে সোমবার বিকেল ৪টা পর্যন্ত।

এরপর আর ভর্তির সুযোগ দেওয়া হবে না এবং থাকবে না মাইগ্রেশনও।

গুচ্ছ ভর্তির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ বিবেচনায় পঞ্চম ধাপে চূড়ান্ত ভর্তি শুরু হয়েছে। ৮ ও ৯ অক্টোবর প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তির কাজ করতে পারবেন। শিক্ষার্থীর জন্য নির্ধারিত বিশ্ববিদ্যালয়ে মূল কাগজপত্র জমা দেওয়াসহ ভর্তি ফি দিয়ে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে।

গত ৬ অক্টোবর যারা প্রাথমিক ভর্তি ফি বাবদ ৫ হাজার টাকা অনলাইনে পরিশোধ করেছেন, তারা নির্ধারিত সময়ের মধ্যে মূল কাগজপত্র জমা দিতে না পারলে ভর্তি বাতিল বলে গণ্য হবে।

ভর্তিসংক্রান্ত সব ধরনের তথ্য পেতে নির্ধারিত ওয়েবসাইট অনুসরণের নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD