রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের নিজস্ব স্টুডিও ব্রাউনফিশ স্টুডিওতে দুর্বৃত্তদের ব্যাপক হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এই নজিরবিহীন ধ্বংসযজ্ঞের চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে আসার পরই প্রতিবাদ ও ক্ষোভে উত্তাল হয়ে উঠেছে নেটদুনিয়া। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী ও শুভাকাঙ্ক্ষীরা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং অবিলম্বে এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনার জোরালো দাবি জানিয়েছেন।
সাম্প্রতিক সময়ে সাংস্কৃতিক অঙ্গন ও সৃজনশীল প্রতিষ্ঠানগুলোর ওপর এ ধরনের হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন নাগরিক সমাজ। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিভিন্ন মহলের চাঁদাবাজির সংস্কৃতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার সময় এসেছে বলে মনে করছেন অনেকে। এর আগে ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে বিভিন্ন সাংস্কৃতিক ও স্বাধীন মতপ্রকাশের প্রতিষ্ঠানের ওপর দলীয় প্রভাব বিস্তারের যে অপসংস্কৃতি তৈরি হয়েছিল, তা থেকে বেরিয়ে আসার তাগিদ দিয়েছেন বিশিষ্টজনেরা।
এদিকে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নেটিজেনরা বলছেন, সৃজনশীল মানুষেরা যদি নিজ দেশে নিরাপদ না থাকেন, তবে শিল্প ও সংস্কৃতির বিকাশ বাধাগ্রস্ত হবে। অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তাঁরা। অন্যদিকে, সংশ্লিষ্ট প্রশাসন জানিয়েছে যে তারা ইতিমধ্যে বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে এবং দ্রুত আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
আরববাংলা টিভি/ডেস্ক