রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

ভালো নির্বাচন আয়েমে বদ্ধপরিকর ইসি: সিইসি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ৩:২৬ অপরাহ্ণ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভালো নির্বাচন আয়োজনে সম্পূর্ণ বদ্ধপরিকর। দেশবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এবং ভোটাধিকার নিশ্চিত করতে কমিশন সর্বোচ্চ পেশাদারিত্ব ও সততার সাথে কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনের মনিটরিং সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে সিইসি এ কথা জানান। এ সময় নির্বাচন কমিশনার ও কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিইসি বলেন, সাংবিধানিক দায়িত্ব পালনে নির্বাচন কমিশন সর্বদা সচেষ্ট রয়েছে। অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে নির্বাচন ব্যবস্থার যে বিপর্যয় ঘটেছিল, তা থেকে বেরিয়ে এসে একটি শক্তিশালী ও নিরপেক্ষ গণতান্ত্রিক কাঠামো দাঁড় করানোর লড়াইয়ে কমিশন অবিচল রয়েছে। দেশের প্রতিটি নাগরিকের ভোট দেওয়ার অধিকার সুরক্ষায় এবং নির্বাচনী প্রক্রিয়ায় জনগণের পূর্ণ আস্থা ফিরিয়ে আনতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও যোগ করেন, ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনসহ আগামীতে দেশের সকল নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে ইসি মাঠপর্যায়ে কঠোর নজরদারি বজায় রাখছে। যেকোনো ধরনের অনিয়ম বা কারচুপি রোধে নির্বাচন কমিশন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সকল রাজনৈতিক দল, প্রার্থী এবং গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন প্রধান নির্বাচন কমিশনার।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD