রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

পূর্ব লিবিয়ায় গোপন বিচারে ৩০ জনের মৃত্যুদণ্ড

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৩৮ অপরাহ্ণ

লিবিয়ার পূর্বাঞ্চলে গোপন সামরিক বিচারের মাধ্যমে অন্তত ৩০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, এই বিচার প্রক্রিয়াটি অত্যন্ত অস্বচ্ছ ছিল এবং আসামিরা তাদের আইনি অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। একই ধরনের মামলায় আরও প্রায় ৫০ জন বন্দী বর্তমানে মৃত্যুদণ্ডের ঝুঁকিতে দিন কাটাচ্ছেন। আন্তর্জাতিক গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট মানবাধিকার সংগঠনগুলো।

দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামরিক সংঘাতে জর্জরিত লিবিয়ায় বিচার ব্যবস্থার এই বেহাল দশা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। গোপন সামরিক আদালতের এই রায়ের ফলে দেশটিতে মানবাধিকার পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে কোনো ধরনের প্রকাশ্য বিচার বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে এ ধরনের কঠোর শাস্তি প্রদান আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা।

বিশ্লেষকদের মতে, লিবিয়ার পূর্বাঞ্চলের বর্তমান কতৃপক্ষের এই পদক্ষেপ দেশটিতে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে আরও জটিল করে তুলবে। অবিলম্বে এই মৃত্যুদণ্ড কার্যকর করার প্রক্রিয়া বন্ধ করতে এবং ঝুঁকিতে থাকা বাকি বন্দীদের জীবন রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো হস্তক্ষেপ কামনা করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ অন্যান্য মানবাধিকার সংগঠনগুলো। অন্যথায় দেশটিতে মানবিক সংকট আরও তীব্র আকার ধারণ করতে পারে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD