বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

গাড়ি দুর্ঘটনার কবলে অভিনেতা প্রবীণ দাবাস, আইসিইউতে ভর্তি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪ ৭:৪২ পূর্বাহ্ণ

গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বলিউড অভিনেতা প্রবীণ দাবাস। ভর্তি রয়েছেন মুম্বাইয়ের বান্দ্রার একটি হাসপাতালের আইসিইউতে। সঙ্গে রয়েছেন তার স্ত্রী ও পরিবারের সদস্যরা।

ভারতীয় গণমাধ্যমের খবর, এক ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে সঙ্কটাপন্ন অবস্থায় রয়েছেন প্রবীণ। বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর, শনিবার ভোরে ভয়াবহ এক গাড়ি দুর্ঘটনার মুখে পড়েন এই অভিনেতা। আহত অবস্থায় তাকে দ্রুত নিয়ে যাওয়া হয় বান্দ্রার এক বেসরকারি হাসপাতালে। অভিনেতার শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় তাকে রাখা হয়েছে আইসিইউতে।

কমেডি ঘরানার ‘খোসলা কা ঘোসলা’ ছবিতে অভিনয় করে পরিচিতি পান প্রবীণ। এছাড়া তাকে ‘রাগিনি এমএমএস টু’, ‘মাই নেম ইজ খান’ ও সম্প্রতি প্রাইম ভিডিও সিরিজ ‘মেড ইন হেভন’-এও দেখা গেছে।

‘মহব্বতে’ খ্যাত অভিনেত্রী প্রীতি ঝাঙ্গিয়ানিকে বিয়ে করেন প্রবীণ, তাদের দুই সন্তান রয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD