যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের সিনেট নির্বাচন নিয়ে আবারো জালিয়াতির জোরালো অভিযোগ তুলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন রাজনীতিতে এই ঘটনা নতুন উত্তাপের জন্ম দিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প তার বক্তব্যে দাবি করেছেন যে, নির্বাচনে সাধারণ ভোটারদের পুরোপুরি বিভ্রান্ত করার অসৎ উদ্দেশ্যে একই নামের একাধিক প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতায় নামানো হয়েছিল। এই পুরো ঘটনাটিকে তিনি ‘পুরোপুরি জালিয়াতি’ এবং একটি গুরুতর অপরাধমূলক কর্মকাণ্ড বলে মন্তব্য করেছেন। আন্তর্জাতিক অঙ্গনে মার্কিন নির্বাচন প্রক্রিয়া এবং ভোটগ্রহণ পদ্ধতি নিয়ে এর আগেও বিভিন্ন সময় নানা প্রশ্ন উঠেছে। ডোনাল্ড ট্রাম্পের এই সাম্প্রতিক মন্তব্য মার্কিন রাজনৈতিক অঙ্গনে বেশ বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছে।
বিশ্লেষকদের মতে, আলাস্কার মতো গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যের নির্বাচনে এমন কৌশল প্রয়োগের অভিযোগ দেশের গণতান্ত্রিক ব্যবস্থার স্বচ্ছতার ওপর আস্থার সংকট তৈরি করতে পারে। ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই মার্কিন নির্বাচন ব্যবস্থার বিভিন্ন ত্রুটি ও দুর্বলতা নিয়ে সোচ্চার রয়েছেন। তার এই ধরনের অভিযোগুলো সমর্থকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করে। আগামী দিনে মার্কিন রাজনৈতিক গতিপ্রকৃতি এবং অভ্যন্তরীণ রাজনীতিতে এই অভিযোগ কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে এখন থেকেই চলছে চুলচেরা বিশ্লেষণ। আন্তর্জাতিক গণমাধ্যমেও এই বিষয়টি নিয়ে বর্তমানে ব্যাপক আলোচনা শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট মহলের নজর এখন আলাস্কার নির্বাচনী ট্রাইব্যুনাল ও তদন্তের দিকে।
আরববাংলা টিভি/ডেস্ক