বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন কাদের

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪ ৫:১৫ পূর্বাহ্ণ

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০৫৮৪ ফ্লাইট যোগে সকাল ৮টা ৩০মিনিটে তিনি ঢাকা ত্যাগ করেন।

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ২৫ জানুয়ারি সন্ধ্যা ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৫৮৫ ফ্লাইটে সেতুমন্ত্রীর ঢাকা ফেরার কথা রয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD