বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

আওয়ামী লীগের যৌথসভা সোমবার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪ ৬:৪৮ পূর্বাহ্ণ

কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহের সভাপতি-সাধারণ সম্পাদকদের যৌথসভা ডেকেছে আওয়ামী লীগ।

আগামী সোমবার (১৫ জানুয়ারি) বিকেল ৩টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।

দলটির একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, সোমবার বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের শীর্ষ নেতাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের সভাপতি-সাধারণ সম্পাদকগণের যৌথসভা অনুষ্ঠিত হবে। সভায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD