বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

তারেক রহমানকে আইন করে নিষিদ্ধ করতে হবে : নাছিম

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪ ১০:২১ পূর্বাহ্ণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ যারা খুনের রাজনীতি করে তাদের আইন করে নিষিদ্ধ করার দাবি তুলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম।

বুধবার (১০ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আওয়ামী লীগের জনসভায় দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে এ জনসভার আয়োজন করা হয়।

আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেন, ‘যারা বাংলাদেশের মানুষকে পুড়িয়ে মারে, চলন্ত ট্রেনে মানুষকে পুড়িয়ে হত্যা করে, তাদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। তার মূল উৎপাটন করতে হবে।’

তিনি বলেন, ‘ওই সন্ত্রাসীদের নেতা, গডফাদার তারেক রহমানসহ খুনিদের নিষিদ্ধ করে দেশকে রক্ষা করতে হবে। আমি মনে করি, আইন করে তাদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে, বাংলাদেশের মানুষকে রক্ষা করতে হবে।’

বাহাউদ্দীন নাছিম বলেন, আজকের এই দিনটি ঐতিহাসিকভাবে আমাদের আনন্দের দিন। আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামীন এমন একটা সরকার আমরা পেতে যাচ্ছি। পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ১৬ কোটি মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলতে চাই, যারা ৭ জানুয়ারির নির্বাচন বানচাল করার জন্য মানুষ মারার রাজনীতি, সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আতাত করে, যারা আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশকে মিলিয়ে ফেলতে চেয়েছিল, শেখ হাসিনার পক্ষে ভোট দিয়ে তাদের ৭ জানুয়ারি জনগণ জবাব দিয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD