বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

ভোটকেন্দ্রে অবরুদ্ধ এমপি রাজীকে উদ্ধার করল প্রশাসন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪ ১০:৫০ পূর্বাহ্ণ

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলকে জাল ভোটের অভিযোগে অবরুদ্ধ করে ভোটাররা। পরে প্রশাসন গিয়ে তাকে উদ্ধার করে। এরপর ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়।

রোববার (৭ জানুয়ারি) বেলা ৩টার দিকে দেবিদ্বার উপজেলার সূর্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নয়ন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, নৌকা প্রতীকের প্রার্থী, বর্তমান সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল সূর্যপুর ভোটকেন্দ্রে যান। এসময় জাল ভোট দেওয়ার চেষ্টা করেন এমপি রাজী নিজেই। পরে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীরা বিষয়টি টের পেয়ে তাকে ঘেরাও করে বিদ্যালয়ের একটি কক্ষে অবরুদ্ধ করে রাখেন। পরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নারগিস সুলতানা গিয়ে তাকে উদ্ধার করেন।

ওসি নয়ন মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। সূর্যপুর কেন্দ্রটির ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD