বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

ভোট বর্জনের ঘোষণা ডলি সায়ন্তনীর

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪ ১০:০৭ পূর্বাহ্ণ

জাল ভোট, এজেন্টদের বের করে দেওয়া ও ভোটকেন্দ্রে অসঙ্গতিসহ নানান অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন পাবনা-২ আসনের (সুজানগর-বেড়ার একাংশ) নোঙর প্রতীকের প্রার্থী কন্ঠশিল্পী ডলি সায়ন্তনী।

রবিবার (৭ জানুয়ারি) বিকেল ৩টার দিকে ঢাকা পোস্টকে এ তথ্য জানান ডলি সায়ন্তনী।

তিনি বলেন, আমার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে, নৌকা প্রতীকে ভোট দিতে বাধ্য করা হচ্ছে। আমি নিজ হাতে কয়েকটা ধরেছি। ধরে ধরে প্রিজাইডিং অফিসারের কাছে অভিযোগ‌ দিয়েও কোনো প্রতিকার পাইনি। এরপর ভোট বর্জন করেছি।

এর আগে ভোট শুরুর পর সকাল সাড়ে ১০ টার দিকে নিজের ফেসবুক পেজে লাইভে আসেন ডলি সায়ন্তনী। ওই সময় তিনি অভিযোগ করে বলেন, সুজানগরের অধিকাংশ কেন্দ্রে ভোটারদের হাতে নৌকা প্রার্থীর ছবি ও প্রতীক সম্বলিত কাগজ দেয়া হচ্ছে । ভোটাররা সেই কাগজ হাতে নিয়ে কেন্দ্রে আসছেন। কেন্দ্র থেকে স্থানীয় গ্রাম প্রধানরা তাদের নৌকায় ভোট দিতে বলছেন। একই সঙ্গে প্রকাশ্যে ব্যালট পেপার ভাঁজ করতে বলছে। সুজানগরের মোহাম্মদদীয়া দাখিল মাদরাসা, মানিকহাট, সুজানগর পৌর এলাকার অধিকাংশ এলাকায় নৌকার প্রার্থীর সমর্থকরা জাল ভোট দিচ্ছে। জোর করে ভোট কেটে নিচ্ছে। নোঙর মার্কার এজেন্টদের বের করে দিচ্ছে।

এরব্যাপারে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আসাদুজ্জামানের ফোনে যোগাযোগ করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পাবনা-২ আসনের সহকারী রিটার্নিং অফিসার সুখময় সরকার বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। আমার কাছে উনি কোনো অভিযোগ দেননি। অত্যন্ত সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। কোনো অনিয়ম হচ্ছে না। উনি অভিযোগ দিলে তদন্ত করে দেখা হবে।’

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD