বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

ভোট দিলেন ফেরদৌস

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪ ৪:৪৭ পূর্বাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন ঢাকা-১০ আসনের আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টার কিছু পর ঢাকা সিটি কলেজকেন্দ্রে তিনি তার ভোট প্রদান করেন।

এর আগে সকাল সাড়ে ৭টায় সিটি কলেজকেন্দ্রে ভোট দিতে হাজির হন ঢাকা-১০ আসনের আওয়ামী লীগের এই প্রার্থী।

এ ছাড়া একই কেন্দ্রে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল।

উল্লেখ্য, নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম মারা যাওয়ায় ওই আসনের নির্বাচন স্থগিত করেছে ইসি। ফলে ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে ভোটগ্রহণ করা হচ্ছে। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় আট লাখ সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া ভোটের মাঠে স্ট্রাইকিং ফোর্স হিসেবে রয়েছে সশস্ত্র বাহিনীও।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD