ঢাকা-১০ আসনের আওয়ামী লীগ মনোনীত এমপি প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদের নির্বাচনী প্রচারণায় স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার (৩০ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে কথা-কাটাকাটির জেরে ধানমন্ডি আইডিয়াল কলেজের সামনে এ ঘটনা ঘটে। এতে দুই পক্ষের হাতাহাতিতে ৩-৪ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।