বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

রাজধানীতে ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের একাধিক মিছিল

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩ ৯:৪৯ পূর্বাহ্ণ

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল সফলে রাজধানীর ৫টি স্থানে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দিনের বিভিন্ন সময়ে এসব মিছিল হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এএ জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদারের নেতৃত্বে রাজধানীর আরামবাগ থেকে ফকিরাপুল কাঁচাবাজার, কাকরাইল মোড় থেকে হাবিবুল্লাহ বাহার কলেজ, সেগুনবাগিচা ঢাকা রিপোর্টাস ইউনিটি, খিলগাঁও তিলপাপাড়া ও ধানমন্ডি স্টার কাবাবের সামনে মিছিল হয়েছে।

এ সময় মিছিলগুলোতে উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি জয়দেব জয়, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মাহাবুব ফরাজী, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহ সভাপতি এসএম সায়েম, সহ সভাপতি মনির হোসেন মৃধা, সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন রিন্টু, যুগ্ম সম্পাদক কাজী মহিউদ্দিন মহী, যুগ্ম সম্পাদক হাসান আলী, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম পলাশ প্রমুখ।

মিছিল থেকে নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD