বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

রিমির আসনে শিল্পপতি আলম আহমেদকে নির্বাচনে সুযোগ দিতে নির্দেশ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩ ৬:৪০ পূর্বাহ্ণ

ঋণখেলাপির অভিযোগে বাতিল হওয়া গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের প্রার্থী তাজউদ্দীন আহমদের ভাগিনা শিল্পপতি আলম আহমেদের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম হাইকোর্টের আদেশ স্থগিত করে এ আদেশ দেন।

আদালতে আলমের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী। ইসির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ।

এর আগে সোমবার (১৮ ডিসেম্বর) আলম আহমেদের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের দেওয়া সিদ্ধান্ত বহাল রাখেন হাইকোর্ট। পরে এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়।

গত ১৩ ডিসেম্বর আপিল শুনানিতে আলম আহমেদের প্রার্থিতা বৈধ করার আবেদন নামঞ্জুর করে ইসি।

তার আগে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম যাচাই-বাছাইকালে ঋণখেলাপি হওয়ার কারণে স্বতন্ত্র প্রার্থী, কেন্দ্রীয় কৃষকলীগের উপদেষ্টা ও শিল্পপতি আলম আহমেদের মনোনয়নপত্র বাতিল করেন।

এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তাজউদ্দীন আহমদের মেয়ে ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, বর্তমান সংসদ সদস্য সিমিন হোসেন রিমি।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD