বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

ছেলেকে নিয়ে আ.লীগ কার্যালয়ে হাজি সেলিম, নেতাকর্মীদের দিচ্ছেন কমলা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩ ৯:০২ পূর্বাহ্ণ

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ছেলের মনোনয়ন ফরম জমা দিতে এসেছেন ঢাকা-৭ আসনের এমপি হাজি সেলিম। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে ছেলে মোহাম্মদ সোলায়মান সেলিমকে তার স্থলাভিষিক্ত করতে হাজার হাজার নেতাকর্মীকে সঙ্গে নিয়ে এসেছেন তিনি।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে সচিবালয়ের সামনে দিয়ে জিরো পয়েন্টে এলাকা হয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে প্রবেশ করেন তিনি। এসময় হাজি সেলিমকে নেতাকর্মীদের মাঝে কমলা বিতরণ করতে দেখা যায়।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD