বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

টেকনাফে ইয়াবা নিয়ে বিরোধে দুজনকে পিটিয়ে হত্যা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ ৫:২১ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে ইয়াবার চালান আত্মসাতের জেরে সৃষ্ট বিরোধের জেরে চারজনকে অপহরণ করে পাহাড়ে নিয়ে নির্মম নির্যাতন চালানোর লোমহর্ষক ঘটনা ঘটেছে। এই নৃশংস ঘটনায় নির্যাতন সইতে না পেরে দুজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরবর্তীতে প্রমাণ লোপাট করার উদ্দেশ্যে নিহতদের মরদেহ পাহাড়ে গর্ত খুঁড়ে মাটিচাপা দেওয়া হয়।

বুধবার আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদক চোরাচালান ও ইয়াবার চালান বণ্টন নিয়ে স্থানীয় অপরাধী চক্রের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় এই অপহরণ ও খুনের ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানিয়েছে, অপহৃত অপর দুই ব্যক্তিকে উদ্ধারে এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মূল হোতাদের গ্রেফতারে পাহাড়ি অঞ্চলে চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ তৎপরতা চালাচ্ছ বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD