সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

দুই হাত নেই, পা দিয়ে লিখে কলির জিপিএ ৩.৫০ অর্জন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ৩:০৬ পূর্বাহ্ণ

জন্ম থেকেই দুই হাতের আঙুল নেই। তবু শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি রংপুরের কাউনিয়ার অদম্য তরুণী কলি রানীকে। ডান পায়ের আঙুলের ফাঁকে কলম ধরে লিখে এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে জিপিএ ৩.৫০ পেয়েছেন তিনি। তার এই অভাবনীয় সাফল্যে পরিবার ও এলাকায় বইছে আনন্দের বন্যা।

প্রতিবন্ধকতাকে জয় করে কলি রানীর এই শিক্ষার পথচলা সহজ ছিল না। ছোটবেলা থেকেই পড়ালেখার প্রতি তার তীব্র আগ্রহ ছিল। দুই হাত না থাকায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরেও তাকে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। কিন্তু মনের জোর এবং আত্মবিশ্বাসের জোরে তিনি কখনো পড়াশোনা থেকে পিছু হটেননি। নিয়মিত অনুশীলনের মাধ্যমে পা দিয়েই লেখালেখি আয়ত্ত করেন তিনি।

পরীক্ষায় অংশ নেওয়ার সময় সাধারণ শিক্ষার্থীদের মতোই নির্ধারিত সময়ে নিজের সৃজনশীলতা ফুটিয়ে তুলেছেন কলি। তার এই দৃঢ় মানসিকতা ও অধ্যবসায় শিক্ষক এবং স্থানীয় লোকজনের মাঝে গভীর প্রশংসার জন্ম দিয়েছে। শিক্ষক ও পরিবারের সদস্যরা আশা প্রকাশ করেছেন, উচ্চশিক্ষা অর্জনের মাধ্যমে কলি একদিন নিজের পায়ে দাঁড়িয়ে সমাজে একটি উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করতে পারবেন। সরকারের পক্ষ থেকেও এই মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর জোরালো দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD